নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মাসুদুজ্জামানের আহবান ৬ জুলাই ঢাকায় বিএনপির বিজয় মিছিলে অংশনেয়ার:Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের আহবান ৬ জুলাই ঢাকায় বিএনপির বিজয় মিছিলে অংশনেয়ার:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসুদুজ্জামানের আহবান ৬ জুলাই ঢাকায় বিএনপির বিজয় মিছিলে অংশনেয়ার:Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের আহবান ৬ জুলাই ঢাকায়

বিএনপির বিজয় মিছিলে অংশনেয়ার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ আগামী ৬ আগস্ট (বুধবার) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর আসনের  (সিটি কর্পোরেশন এলাকা ) বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান।

বিজ্ঞপ্তিতে মাসুদ বলেন, আজ ক্যালেন্ডারের হিসেবে ৩ আগস্ট, কিন্তু ইতিহাসের নির্মম প্রহসন বলছে, এই দিনটি ৩৪ জুলাই। কারণ সেই মাসে আমরা দিন গুনেছিলাম হাসিনার পদত্যাগ ও রক্তমাখা সূর্যোদয়ের।

তিনি আরও বলেন, আমরা এখন অপেক্ষায় আছি গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আলোকবর্তিকার, যার নেতৃত্বে আছেন দেশনায়ক তারেক রহমান। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৬ আগস্টের কর্মসূচি হচ্ছে আমাদের বিজয়ের প্রতীকী উদযাপন।

মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানারসহ ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা প্রস্তুত।

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সব দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৬ আগস্টের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জয় আমাদের হবেই, আন্দোলনই আমাদের পথ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!