নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মাসুদুজ্জামান বললেন বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যার সমাধান করবেন। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামান বললেন বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যার সমাধান করবেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসুদুজ্জামান বললেন বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যার সমাধান করবেন। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামান বললেন বিএনপি সরকার গঠন

করলে গ্যাস সমস্যার সমাধান করবেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বন্দর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা টাকা-পয়সা দিয়েছেন—জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আর কোনো টাকা লাগবে না, আপনারা গ্যাস পাবেন।”

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুছাপুর ইউনিয়ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “যারা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে—তারা দিক বা না দিক, আমরা আপনাদের পাশে আছি এবং গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছি।”

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান তিনি। বলেন, “আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা যে ধর্মেরই হন—উনার জন্য দোয়া চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সেবা করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি যেন সব বাধা পেরিয়ে মায়ের কাছে ফিরতে পারেন—এই দোয়া কামনা করছি।”

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!