নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকার মানুষের জন্যই আমার রাজনীতি।Nafiz Ashraf.Tnntv24

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকার মানুষের জন্যই আমার রাজনীতি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকার মানুষের জন্যই আমার রাজনীতি।Nafiz Ashraf.Tnntv24

 মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকার

মানুষের জন্যই আমার রাজনীতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা,শিক্ষানুরাগী ও  সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমি এই মাটির সন্তান। ছাত্রজীবন থেকে আপনাদের ভালোবাসা ও দোয়ায় সংসদ সদস্য পর্যন্ত হয়েছি। আমি রাজনীতি করি শুধু এই এলাকার মানুষের জন্য একটি নতুন পথ তৈরি করে দিতে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমার চেয়েও বড় নেতা হয়ে দেশ পরিচালনা করতে পারে।”

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী ‘শীতকালীন পৌষের পিঠাপুলি উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর আয়োজনে এ উৎসবটি এক সময় পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গিয়াসউদ্দিন বলেন, “আমার আগে সিদ্ধিরগঞ্জ থানার কোনো সন্তান এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার জন্যও নির্বাচন করেনি। আমি সেই পথটি খুলে দিয়েছি। আমি চাই আমার এলাকার ছাত্র-যুবকরা বড় স্বপ্ন দেখুক। তারা যেন আমাকে দেখে বলতে পারে- আমাদের গ্রামের একজন যদি এমপি হতে পারে, তবে আমরা কেন পারব না? আমি তাদের মনে সেই আত্মবিশ্বাসের বীজ বুনে দিতে চাই।”

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি একা কিছুই না। আপনাদের সমর্থন ছাড়া আমি এক কদমও এগোতে পারতাম না। এই শেষ বয়সেও আমি দুটি নির্বাচনী এলাকায় লড়াই করছি, শুধু আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দিতে।”

বক্তব্যে তিনি স্থানীয় কিছু সুবিধাবাদী মানুষের কঠোর সমালোচনা করে বলেন, “কিছু মানুষ আছে, যারা এই এলাকায় বসবাস করে সব সুযোগ-সুবিধা ভোগ করলেও ব্যক্তিগত স্বার্থে এলাকার মানুষের বিরুদ্ধে কাজ করে। তারা টাকার বিনিময়ে অন্যের কাছে আপনাদের ভোট বিক্রি করে দেয়। এরা অকৃতজ্ঞ। এদের মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। এদের চিহ্নিত করে সবাইকে সাবধান থাকতে হবে।”

নিজের অবস্থান ও অর্জনের কৃতিত্ব সাধারণ মানুষের প্রতি ন্যস্ত করে এই প্রবীণ নেতা বলেন, “আমার কোনো অহংকার নেই, কারণ এই পরিচয় আপনাদের দেওয়া। আমি আজ আছি, কাল নেই—কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে, তাদের পূর্বপুরুষরা এই এলাকার নেতৃত্ব দিয়েছে। আসুন, আমরা সবাই মিলে নতুন ও পুরাতনের মেলবন্ধনে একটি সুন্দর সমাজ গড়ে তুলি, যেখানে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!