নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মু.গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে স্মারক লিপি। Nafiz Ashraf.Tnntv24

মু.গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে স্মারক লিপি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মু.গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে স্মারক লিপি। Nafiz Ashraf.Tnntv24

মু.গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি’র

জলাবদ্ধতা নিরসনে স্মারক লিপি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা,শিক্ষানুরাগী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে দুই দফা দাবি উত্থাপন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি দল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ এক সময়ের কৃষিনির্ভর অঞ্চল ছিল। ৬০-এর দশকে খাদ্য উৎপাদন বাড়াতে পাকিস্তান আমলে গৃহীত হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ প্রকল্প। সেই প্রকল্পের উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন। কিন্তু বর্তমানে ডিএনডি এলাকায় শিল্প ও আবাসনের প্রসারের ফলে কৃষিজমি হারিয়ে যাচ্ছে, জলাবদ্ধতা বেড়েছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প বসিয়ে জলাবদ্ধতা লাঘবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু বিগত স্বৈরশাসকের আমলে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তব কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সমাবেশ শেষে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা নারায়ণগঞ্জের দুই দশকের পুরনো সমস্যা। আমি নিজেই এলাকা পরিদর্শন করে একটি টিম গঠন করি এবং তাদের রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২৯ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৬টি স্থানে প্রায় ৯২ কিলোমিটার খাল রয়েছে, যার মধ্যে ১৭ কিলোমিটার সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এর মধ্যে ৬ কিলোমিটার সিটি করপোরেশনের আওতায় রয়েছে।

তবে প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, বর্তমানে যেসব এলাকায় পানি জমে আছে তা প্রকল্প এলাকার বাইরে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন, এই প্রকল্পের নামই ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা প্রকল্প। পুরো এলাকা প্রকল্পের আওতায়। কাজেই তারা যদি বলে প্রকল্প এলাকার বাইরে, তাহলে তারা মিথ্যা বলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!