নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫: Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ কেন্দ্র করে
 দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার অবৈধ গরুর হাট পরিচালনা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে।
গতকাল ২৪নভেম্বর সোমবার দুপুরে গরুর হাট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিমুলিয়া গরুর হাটের পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগে গত একবছর আগে রূপগঞ্জ উপজেলা প্রশাসন অর্ধ শতবছরের পুরোনো এ গরুর হাটটি বন্ধ করে দেয়। এর পর থেকে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে হাটটি বসানোর চেষ্টা করে আসছে। গত এক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা জসিম মিয়া গরুর হাটটি বসিয়ে পরিচালনা করে আসেছে। গতকাল সোমবার দুপুরে ১৭/১৮ সদস্যের একদল যুবক ধারালো ছুরি, রামদা, পিস্তল, লোহার পাইপ, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই গ্রুপ বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জসিম মিয়ার ছোট ভাই ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক মহাসিন মিয়া(৪০), বিএনপি নেতা সবুজ মিয়া(৩৮) ও রিপন মিয়া(৪২) আহত হয়। এসময় সন্ত্রাসীরা জসিম মিয়ার ছোট ভাই মহাসিন মিয়ার ব্যাবসায়িক কাজের নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জসিম মিয়া বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!