নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের  প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের  প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের  প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের

 প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, তারাবো, তারাবো বিশ্বরোড, যাত্রামুড়া, রূপসী, বরপা, মুড়াপাড়া, কাঞ্চন ও পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকায় প্রতিবাদ সভা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
 নারয়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে গতকাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ফারহান।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কেএম মাহমুদ হাসান সিয়াম, আমিনুল ইসলাম, সাজেন আনান রহমান, তারাবো পৌরসভা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান ভুঁইয়া, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, শামীম সাউদ, তারাবো পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সভাপতি কমিশনার আবুল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর মফিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লেলিন প্রমুুখ।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল নিরাপত্তায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই। আওয়ামীলীগের অবৈধ লকডাউনের নামে আগুন সন্ত্রাসসহ কোন রকম নৈরাজ্য করতে দেওয়া হবে না। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়ক ও কুড়িল-কাঞ্চন সেতু সড়কসহ অভ্যন্তরীণ সড়কের পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত রয়েছে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে রূপসী প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!