রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায়
যুবলীগ নেতা গ্রেফতার
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
ককটেল বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকা থেকে তারেক মিয়া(২৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ নভেম্বর রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারেক মিয়া রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগের টানা দুই দিনের লকডাউন সফল করতে গত রবিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়কের সুলপিনা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।








