রূপগঞ্জে খালেদা জিয়ার
জন্মদিনে জিয়া পরিষদের দোয়া
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও এলাকায় বাদ জুমা এ কর্মসূচি পালন করা হয়।
রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন গোলা কান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, থানা জিয়া পরিষদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাস্টার, মিনহাজুল ইসলাম, সাইদুর রহমান, গাফফার হোসেন, আলমগীর মাস্টার, মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া, এমদাদ হোসেন, আনোয়ার হোসেন ভূইয়া, শাহ আলম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারই ধারা অব্যাহত রাখতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করছেন জানিয়ে বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের হাত শক্তিশালী করতে জিয়া পরিষদ কাজ করে যাচ্ছে।
পরে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।








