নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল: Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
Tnntv24.শফিকুল আলম ভূইয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০২ডিসেম্বর)সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের উদ্যােগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি তাঁর রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত  করা হয়।
উক্ত দোয়া মাহফিলে স্থানীয় মুক্তিযুদ্ধা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন স্থানীয় একজন প্রখ্যাত আলেম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীব মুক্তিযোদ্ধা শাহাজাদা ভূইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সদস্য সচিব মোঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কাদের খান,রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব ইকবাল হোসেনসহ ৭টি ইউনিয়ন ও ২টি পৌর কমান্ডের আহবায়ক ও মুক্তিযোদ্ধাবৃন্দ।
বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সফলতা,তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!