নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জেলা কৃষকদলের 

বিক্ষোভ মিছিল সমাবেশ

Tnntv24.‎স্টাফ রিপোর্টার  রূপগঞ্জঃ
‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতৃবৃন্দরা। গতকাল ২০ জুলাই দুপুরে উপজেলার গোলাকান্দাইল গোলচত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাঃ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব আলম মিয়া।
‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুর রহমান, , ফতুল্লা থানা কৃষক দলের জুয়েল আরমান, তারাবো পৌর কৃষক দলের সভাপতি বেলায়েত মিয়া, কাঞ্চন পৌর সভাপতি রফিক মিয়া।
‎সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাঃ শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন, গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না।
‎তিনি আরও বলেন, আমরা বিগত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি, স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাজপথ ছাড়িনি  আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ কৃষক দল রাজপথে আছে, থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!