নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে বিএনপির মনোনীত
প্রার্থীর মতবিনিময় সভা
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।  ২১ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, শ্রমিকদল নেতা শাহআলম কনক, বিএনপি নেতা মহি উদ্দিন, শাহজাহান, এসকে মাহমুদ জেসপার, মঞ্জু, সাদেকুর রহমান সাদু, জাকির হোসেন, সাইদুর সরকার, মজিবুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলেই ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আতœার মাগফেরাত কামনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!