নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মামুন আসামদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ,মানববন্ধন,অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মামুন আসামদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ,মানববন্ধন,অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মামুন আসামদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ,মানববন্ধন,অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের

গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন,মহাসড়ক অবরোধ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩২) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হয়েছে। গতকাল ১৩ জুন শুক্রবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া, স্ত্রী ইমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের ঠাঁই নেই। ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় আবারো অবরোধ করা হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হয়ে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় তারা অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতার করা হবে মর্মে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য গত ১০জুন বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মুদি দোকানদার মামুন ভুঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১০টায় নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নিহত মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!