নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে  সাড়ে তিন লক্ষ টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে  সাড়ে তিন লক্ষ টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে  সাড়ে তিন লক্ষ টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে

 সাড়ে তিন লক্ষ টাকা লুট 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইসমাইল হোসেন(৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ১১ নভেম্বর মঙ্গলবার রাতে ইসমাইল হোসেন বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় পৌঁছলে দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তুল ও হাতুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ ৩লাখ ৫০হাজার টাকা লুটে নেয়।
পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চাঁদাবাজি  ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। যুবদল নেতা ইসমাইল হোসেন এসব কর্মকান্ডের প্রতিবাদ ও বাঁধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং বাম পায়ে গুলি করে। গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!