সোনারগাঁওয়ে চিকিৎসা ক্যাম্পে তারেক রহমানের
৩১ দফা বাস্তবায়নের প্রচারণা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারাযণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিতসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ অক্টোবর ) সকালে এ বিনামূল্যে চিকিতসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার মজিবুর রহমান, সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এর সহযোগিতা অধ্যাপক বদরুন নাহার, বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক সহ অনেকে ।








