নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয়ের উন্নয়নে শিল্পমালিক মাসুদের ছোঁয়া:Nafiz Ashraf.Tnntv24

দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয়ের উন্নয়নে শিল্পমালিক মাসুদের ছোঁয়া:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয়ের উন্নয়নে শিল্পমালিক মাসুদের ছোঁয়া:Nafiz Ashraf.Tnntv24

দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা

বিদ্যালয়ের উন্নয়নে শিল্পমালিক মাসুদের ছোঁয়া

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে এসেছেন দানবীর ও শিল্পমালিক মাসসুদুজ্জামান মাসুদ। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ স্থানীয়দের অনুরোধে বিদ্যালয়টিতে তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজখবর নেন এবং বিদ্যালয় ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাসুদুজ্জামান মাসুদ তার প্রতিনিধি মনির হোসেন সরদারকে দেওভোগের ওই বিদ্যালয়টিতে পাঠান। তারা বিদ্যালয় ভবনটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা বলেন, তাদের পক্ষ থেকে মাসুদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয় ভবনটির বিষয়ে জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন। গত শনিবার এই সাক্ষাতের সপ্তাহ পেরোনোর আগেই তিনি স্থানীয়দের অনুরোধে সাড়া দিয়ে প্রকৌশলীকে খোঁজখবর করতে পাঠিয়েছেন।

তারা বলেন, “মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের সন্তান। ওনাকে আমরা অভিভাবক হিসেবে কাছে পেয়েছি। উনি বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন এবং করছেন। তাই আমরাও স্কুলের করুণ অবস্থার কথা তাকে জানিয়েছিলাম। উনি দ্রুতই তাতে সাড়া দিয়েছেন।”

মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ সমাজসেবা ও ক্রীড়াঙ্গণে নিজেকে নিয়োজিত রেখেছেন। এক সময় তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর সরাসরি রাজনীতির মাঠে তিনি না থাকলেও নেপথ্যে থেকে বিভিন্ন সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে ছিলেন বলে জানান সমর্থকরা।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে এ বিএনপি নেতা ও ব্যবসায়ী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী, ঈদ পুনর্মিলনীর আয়োজনে বিভিন্ন দল-মতের লোকজনের সমাগম ঘটিয়ে বেশ আলোচনায় এসেছেন। তার আহ্বানে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও সাড়া দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!