রূপগঞ্জে ওসমান হাদীর বিচারের
দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুড়াপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। ৪ জানুয়ারি রোববার সকালে মুড়াপাড়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সরকারি মুড়াপাড়া কলেজর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রূপসী কাঞ্চন সড়ক ঘুরে আবার কলেজে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদী হত্যার একমাসের বেশি সময় পার হলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে আসামিরা, শিক্ষার্থীর আরো বলেন, বিভিন্ন কার্যক্রমের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ওসমান হাদী হত্যার বিচারিক কার্যক্রম। যদি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।








