স্বজন সমাবেশের শরৎ সাহিত্য
আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত
Tnntv24.প্রেস বিজ্ঞপ্তি:
যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে শরৎ সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয় মরগ্যান স্কুল অ্যান্ড কলেজ ১৯ আগষ্ট ২০২৫ (মঙ্গলবার) বিকাল ৩টায় স্বজন ও গুনিজনদের নিয়ে অনুষ্ঠিত হয়।
কাঁশ ফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মুক্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের নিক্বণ, পাকা শালিক ধানের মতো সুশ্রী যার ক্ষীণ দেহবল্লবী অপরুপ যার আকৃতি, সেই নববধূর
মতে শরৎকাল আসে। আনন্দঘন পরিবেশে কবিতায় কবিতা পাঠে অনুষ্ঠানটি প্রানবন্ত আড্ডার পর কবিতা ও শরৎকাল নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি প্রভাষক গোলাম মোস্তফা ( মরগ্যান স্কুল অ্যান্ড কলেজ) তিনি বলেন, কাঁশ ফুল ধারিএীকে, চাঁদ রাএিকে, হংস মিথুনের দল নদীর জলকে, পদ্ম ফুল জলাশয় গুলোকে, ফুলের ভারে আনত ছাতিম গাছ বণ প্রান্তকে এবং মালতী ফুল উদ্যান সমূহকে সাদা করে তোলে। "
প্রাচীন কবি কালিদাস এভাবে শরতকালকে বর্ণনা করেছেন। ' ঋতু সংহার ' কাব্য। সেই বৃষ্টি শরতে খেলা করে রৌদ – মেঘে।, ধানের জন্য জীবন সুধা সেই বৃষ্টি। শীতের শাকসবজির জন্য শরতের রোদ বৃষ্টি
অমৃততুল্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর ডালিম, সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য – রামকৃষ্ণ চন্দ , বাবুল হোসাইন,
এস এম জোবায়ের, গোলাম মোস্তফা, মো: জাহাঙ্গীর আলম, এনামুল হক, তাপস অধিকারী, নজরুল ইসলাম সহ স্বজনেরা।








