ইয়োফাসের সভাপতি শিবলী ও সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সহকারী কমিশনার ও সচিব পদে নিয়োজিত প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইয়োফাস)-এর মোহাম্মদ মামুন শিবলীকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে ৮ফেব্রুয়ারি রবিবার কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ মামুন শিবলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব ও মোঃ সাইফুল ইসলাম(জয়) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।








