নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

গ্রামকে আলোকিত করার স্লোগান সামনে রেখে রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন।Nafiz Ashraf.Tnntv24

গ্রামকে আলোকিত করার স্লোগান সামনে রেখে রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গ্রামকে আলোকিত করার স্লোগান সামনে রেখে রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন।Nafiz Ashraf.Tnntv24

গ্রামকে আলোকিত করার স্লোগান সামনে রেখে

রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম কে করবো আলোকিত এই শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার  বিরাব ২ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে ৬৪টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে। দেশ বাংলা সংগঠন ও বিরাব যুব সমাজ–এর যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া এই জনসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম আবু কাউসার।
এই প্রকল্পে অর্থায়ন করেছেন দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় দানশীল ব্যক্তিরা। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের ঐকান্তিক চেষ্টায় আলোকিত হয়ে উঠেছে পুরো এলাকা।
এস এম আবু কাউসার বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। দেশ-বিদেশে থাকা অনেক ভাইয়েরা এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের লক্ষ্য বিরাব গ্রামকে একটি আলোকিত ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।
উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ সুলতান, লিয়াকত, রাকিব, রাসেল ও সুমন সহ অনেকে। তারা নিজেরা কাজের তদারকি ও লাইট স্থাপনে সরাসরি অংশ নেন।
এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক নাসরিন সুলতানা বলেন, আমার ছেলে নূরবক্স হাফিজিয়া মাদ্রাসায় কোরআন হেফজ করছে, তিন বেলা তাকে বাড়ী থেকেই খাবার দিতে হয়, দিনে তেমন কোন সমস্যা না হলেও রাতের আধারে আমাদের জন্য খুবই সমস্যা হতো। এখন বিদ্যুতের আলোতে আমরা দল বেধে মহিলারা এক সাথে অনেক ছেলে-মেয়ের খাবার দিয়ে আসি। যারা এই উদ্যোগ নিয়ে কাজটি করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারা যেন সব সময় এভাবে মানুষের উপকারে এগিয়ে আসতে পারে। এক বাসিন্দা বলেন, এরকম উন্নয়নমূলক কাজ আরও হলে আমাদের এলাকাও শহরের মতো আলোকিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য ওয়ার্ডেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!