ব্যবসায়ী সোহাগকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
যুবদল নেতা কর্তৃক মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসতাভাবে হত্যার বিচার ও দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের সকল অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃতবৃন্দ। আজ শনিবার দুপুরে চাষাড়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এই সময় বিক্ষোভকারীরা বিএনপি ও চাঁদাবাজীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলের এর আগে চাষাড়া শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মাহফুজ খান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সকল চাঁদাবজি ও হত্যাকান্ড বন্ধে কঠোর হুশিয়ারী দেন তারা। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানান।








