আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )খন্দকার নাসির উদ্দিন জানান, মদনপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন পুরুষ নিহত হন।
আহতদের মধ্যে রয়েছেন,কুমিল্লার রাবেয়া (৬০), মদনপুর এলাকার সিএনজি চালক আবুল বাশার (৪৫),অজ্ঞাতনামা এক পুরুষ এক মহিলা এবং ১২ বছরের শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর প্রায় কিছু সময়ের জন্য আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।








