নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশু উদ্ধার,সমাজসেবার হেফাজতে: Nafiz Ashraf.Tnntv24

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশু উদ্ধার,সমাজসেবার হেফাজতে: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন  শিশু উদ্ধার,সমাজসেবার হেফাজতে: Nafiz Ashraf.Tnntv24

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন

শিশু উদ্ধার,সমাজসেবার হেফাজতে

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১ জানুয়ারি রোববার  ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন বলেন, পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। শিশুরা বানিজ্য মেলার আশপাশে ঘুরাফিরা করছিলো। এ সময় বাণিজ্য মেলার এলাকা থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে তারা দাবি করেছে।

উদ্ধারের পর বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সবজেলকে অবহিত করা হয় এবং শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!