নারায়ণগঞ্জে বিজিবির উদ্যোগে
শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৬২বিজিবি) ব্যাটালিয়ন এর উদ্যোগে অসহায় শীতার্ত ৩শ’ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে জালকুড়ি এলাকায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মির্জা মোহাম্মদ আরাফাত, উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক জিয়াউর রহমান সহ গণমাধ্যম কর্মীরা।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।








