নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আট লাখ টাকা,দেশিয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার । Tnntv24

নারায়ণগঞ্জে আট লাখ টাকা,দেশিয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার । Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

নারায়ণগঞ্জে আট লাখ টাকা,

দেশিয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, লুন্ঠিত ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার সহ ২ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে ফতুল্লা মডেল থানা পুলিশ মুসলিমনগর েলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে পুলিশ নয়াবাজার মোঃ আব্দুল বাতেন এর বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ অলিউল্লাহ হাওলাদার ওরফে ওলিউল্লাহ (৩০) ও মোঃ জাকারিয়া হাওলাদার (২৮) কে গ্রেফতার করে। এ সময় তাদের দু’জনের হেফাজত থেকে ১ টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ২ টি চাকু, ১ টি কাটার, ১ টি গ্যাস লাইটার/হিটার, নগদ- ৮ লাখ টাকা, ১ টি স্বর্ণের চেইন,১ টি স্বর্ণের আংটি, ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ (চল্লিশ) পিস কানের দুল, উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা তাদের সহযোগী পলাতক অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতসহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে পঞ্চবটি হতে কাশিপুর রাস্তায় মিশুক , অটো, সিএনজি সহ বিভিন্ন যানবাহন বেরিকেড দিয়ে ডাকাতি করে। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথায় থেকে লুন্ঠন করেছে ধৃত আসামীদ্বয় তা স্বীকার করে নাই। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!