নারায়ণগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গাং
এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর থেকে ছিনতাইয়ের প্রস্তুতি কালে কিশোর গাং এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দেশীয় ধারালো অস্ত্র সহ তাদেরকে জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান,
কিশোর গ্যাং নামে পরিচিত একটি চক্র দীর্ঘদিন ধরে সাইনবোর্ড হতে চাষাড়া পর্যন্ত দূরপাল্লা গাড়ি থেকে যাত্রীরা নামার পর আক্রমণ করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ও ফতুল্লা থানার ডিউটি পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান জেলা পরিষদ থেকে ফকির গার্মেন্টস যাওয়ার রাস্তার মাথা থেকে কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে দেশিয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলোঃ সোহরাব(২২) মিরাজ(২৮) মনজু(৩০) আলমগীর হোসেন(৩২)।
গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।








