ফলোআপ:
প্রায় ৬০ ঘন্টা পর নারায়ণগঞ্জে
গ্যাস সরবরাহ স্বাভাবিক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের শাসনগাঁও এলাকায় সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ফেটে যাওয়ার ৬০ ঘন্টা পর
ফাটল মেরামত শেষে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ছয়টায় মেরামত কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ চালু করা হয়।
শনিবার সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৬০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিলো । এতে চরম দুর্ভোগে পড়ে ছিলো শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বাসা বাড়ির গৃহিণীরা।
এ বিসয়ে তিতাসগ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজিব কুমার সাহা বলছে, যে জায়গাটিতে গ্যাস লাইনের ফাটল ধরেছিলো সে জায়গাটি খুবই ডেঞ্জার জোন। কারণ তার পাশেই
ছিলো একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। যে কারণে তাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়েছে। এছাড়াও মাটির প্রায় ২৪ ফুট নিচে বিতরণ লাইনটি থাকায় সেখানে কাজ করতেও
ব্যাপক বেগ পেতে হয়েছে। কাঁদা-মাটি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হয়েছে। যার কারণে এতটা সময় লেগেছে।








