নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের বন্দরে নারী কাউন্সিলর লাঞ্ছিতর প্রতিবাদে মানব বন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে নারী কাউন্সিলর লাঞ্ছিতর প্রতিবাদে মানব বন্ধন

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের বন্দরে নারী কাউন্সিলর লাঞ্ছিতর প্রতিবাদে মানব বন্ধন

টিসিবির পন্য আত্মসাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় মহিলা কাউন্সিলর সানিয়া আক্তারকে প্রকাশ্য মারধর করার প্রতিবাদে ও অভিযুক্ত কাউন্সিলর সামছুজ্জোহাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করে। এ সময় ২৬ নং ওয়ার্ডের মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে রাখায় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে গাজীউর রহমান গাজী , মাজেদা বেগম, নিশাত আক্তার, জুলেখা বেগম মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। পরে তারা একটি মিছিল বের করে। এ সময় নারী কাউন্সিলরকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

উল্লেখ্য, ৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ২৬ নং ওয়ার্ডে কার্ডদারীদের মাঝে বিতরণের জন্য টিসিবি’র পণ্য আসে। পরে কাউন্সিলর সামছুজ্জোহার নির্দেশে ডিলার বিতরণ শুরু করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওযার্ডে নারী কাউন্সিলর এসে বিতরণ বন্ধ করে মালামালে হিসেব চায় এবং গণনা করে বুঝে নিতে চায়। এতে বাধা দেয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সামসুজ্জোহা মহিলা কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর করে। এতে বাধা দিতে গিয়ে কাউন্সিলর সচিব নাঈম গুরুত্বর আহত হয়। পরে আহতরা বন্দর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরে কাউন্সিলর সানিয়া আক্তার বাদী হয়ে ওইদিন রাতেই কাউন্সিলর সামছুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীরসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ৮ মার্চ বন্দর থানায় মামলা রুজু হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!