নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জে নিখোঁজের

দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু সবুজ মিয়া (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকার ‘সমরক্ষেত্র ৭১’-এর পাশে মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামছুল হক ও তার বন্ধু সবুজ মিয়ার মধ্যে বৃহস্পতিবার রাতে একটি মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সবুজ সামছুলের কাছ থেকে একটি মোবাইল ফোন কিনেছিলেন, কিন্তু সেটি নষ্ট হয়ে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই সামছুল হক নিখোঁজ ছিলেন।

শুক্রবার বিকেল তিনটার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, আটক সবুজ মিয়া পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবিলের মোড় এলাকায় তার বোনের বাসায় বসবাস করছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!