রূপগঞ্জে নিহত ব্যবসায়ী মামুনের পরিবার
ও ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করছে নিহতের পরিবার ও এলাকার ভুক্তভোগীরা।গতকাল রবিবার রূপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় নিহত ব্যবসায়ী মামুনের পরিবার ও ভুক্তভোগীরা জানান, গত ১০ জুন বিকালে নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুরের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে হামলা চালায়। এসময় বাবুর ছোড়া গুলিতে নিহত হয় ব্যবসায়ী মামুন। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো মামলার প্রধান আসামীসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগীরা আরো বলেন, বিগত ৫ আগষ্টের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে
এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ না অপকর্মে লিপ্ত ছিল। তার অত্যাচারে অতিষ্ট অনেকে।
ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে নিহতের পরিবার চরম আতংকে ও নিরাপত্তা হীনতায় ভুগছে।
তারা অনতিবিলম্বে অভিযুক্ত বাবুসহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।








