রূপগঞ্জে পিস্তলের গুলিসহ
দুই যুবক গ্রেফতার
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকা থেকে গত ২৯জুন রবিবার রাতে এক রাউন্ড পিস্তলের তাজা গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে নয়ন মিয়া(২৬) ও আড়াইহাজার উপজেলার দড়িসত্যবান্দি এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে আল আমিন (২২)।
রূপগঞ্জ থানা ওসি তারিকুল ইসলাম বলেন, তল্লাশি চালিয়ে গ্রেফতারকৃত সাব্বির মিয়ার মানিব্যাগ থেকে পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। সাব্বির মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে ও নয়ন মিয়ার বিরুদ্ধে ৫৪ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।








