নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে  মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে  মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে  মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে 

মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মৌসুমী ফল উৎসব ২০২৫”। মঙ্গলবার( ২৪ জুন ) বিকালে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে অংশগ্রহণ করেন রূপগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা।
প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। রূপগঞ্জ সাংবাদিক ফোরাম টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসবের আয়োজন করে।
আম,  কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। উৎসবে আম,লিচু, কাঁঠালসহ নানা মৌসুমী ফলের আপ্যায়নের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
 রূপগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নিউজের সাংবাদিক সালাউদ্দিন জসিম, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন এবং সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও)সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা থাকবে।আমরা শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নই, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনে বিশ্বাসী । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে ফলভোজের আয়োজন করা হয়, যেখানে সবাই মিলেমিশে উপভোগ করেন বিভিন্ন জাতের রসাল মৌসুমী ফল।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!