নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে কারা বন্দি শাহজাহান মোল্লার মৃত্যু: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে কারা বন্দি শাহজাহান মোল্লার মৃত্যু: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে কারা বন্দি শাহজাহান মোল্লার মৃত্যু: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে কারা বন্দি

শাহজাহান মোল্লার মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা শাহজাহান মোল্লা (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহজাহান মোল্লা  নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় পরিবারসহ বসবাস করতেন। নারায়ণগঞ্জে তিনি ‘জুয়াড়ি শাহজাহান’ নামে পরিচিত ছিলেন। একাধিকবার জুয়া পরিচালনার জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ সদর থানায় জুয়া আইনে এবং অন্যটি সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে। তিনি জুয়া মামলায় জামিনে থাকলেও বিস্ফোরক আইনের মামলায় বন্দি ছিলেন।

জেলা কারা সুপার আরও জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শাহজাহানের বুকে তীব্র ব্যথা ওঠে এবং বমি করতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!