নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার  সৈয়দপুর মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পের দুই শিশু’র ধর্ষণকারী আসামী শিপন আহম্মেদকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিকেশন ব্যুরু ( পিআইবি )। মামলা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে দাবি পুলিশের। মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক সাইনবোর্ড এলাকায় পিআইবি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মো: আল মামুন সিকদার।

পুলিশ সুপার জানান, গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সৈয়দপুর মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে দুই মেয়ে শিশুকে ডেকে নিয়ে শিপন আহম্মেদ নামে এক যুবক ধর্ষণ করে। এসময় শিশু দ্বয়ের মা বাবা কেউ বাসায় ছিল না। এবং আসামী শিপনের স্ত্রীও বেড়াতে গিয়েছিল বাবা’র বাড়ি। এক শিশুর বাবা টংগীর ইজতেমা থেকে ফিরে এসে তার শিশু কন্যা ধর্ষণের শিকার জানতে পারে। পরে এলাকার শালিস আসামী শিপনকে পালিয়ে যেতে সহায়তা করে এমন অভিযোগ পাওয়া যায়। চলতি মাসের ১০ তারিখে ভিকটিমের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ মামলা করলে জেলার পুলিশ ইনভেসাটিগেশন ব্যুরু ( পিআইবি ) স্বউদ্যোগে তদন্ত শুরু করে। এবং ২৪ ঘন্টার মধ্যে আসামী শিপন আহম্মেদকে সিলেট থেকে গ্রফতার করে নিয়ে আসে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!