নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা  ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা  ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা  ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা 

ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের অটোরিক্সার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে ৮/১০সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দক্ষিণবাগ গ্রামের ব্যবসায়ী সম্ভু সরকারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা গৃহকর্তা সম্ভু সরকার(৫০) ও ভাতিজি জামাতা রনি সরকারকে(৩৫) কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী সম্ভু সরকার বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!