নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন। Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন। Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ

ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় মারা যান সালমা বেগম (৩০), আর বেলা ১১টায় মারা যান তার স্বামীর ভাতিজি ও তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা (১৭)। সে তানজিল হোসেনের মেয়ে। দুজনেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও দগ্ধ হওয়ায় শুক্রবার দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। বেলা ১১টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আসমার অবস্থা আশঙ্কাজনক। সে এখন লাইফ সাপোর্টে আছে। তার শরীর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালী পুড়ে গিয়েছে। তার ১১ বছরের মেয়ে মুনতাহা (৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনা শুধুমাত্র আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে। সে ১৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে মারা যান- ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, তার নানি তাহেরা আক্তার (৫৫), বাবা হাসান গাজী (৪০), বোন জান্নাত (৪)।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার খন্দকার ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া কক্ষে বিস্ফোরণ ঘটে। নয়জন দগ্ধ হন।

এলাকাবাসীর দাবি, এটি তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ। তাদের মতে, ঘটনার পরও ওই কক্ষের নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা গেছে, যা লিকেজের আলামত হতে পারে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!