নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলতে হবে-জেলা প্রশাসক রায়হান কবির।Tnntv24

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলতে হবে-জেলা প্রশাসক রায়হান কবির।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলতে হবে-জেলা প্রশাসক রায়হান কবির।Tnntv24

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ

গড়ে তোলতে হবে-জেলা প্রশাসক রায়হান কবির

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বুধবার (২৬ মার্চ) নগরীর কালী বাজার এলাকায়  জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই সময় বাঙালি জাতি বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াই করলেও এখন সমাজের ভেতরে থাকা বৈষম্য, হিংসা, বিভাজনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিভাজন কিংবা ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সবাইকে একটি অভিন্ন জাতিসত্তা হিসেবে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের অবদান দল বা এলাকার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশের সম্পদ। তাঁদের দেখানো ঐক্যের পথ অনুসরণ করেই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।উন্নত রাষ্ট্র গঠনের জন্য শুধু অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়। প্রয়োজন উন্নত সমাজব্যবস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া জরুরি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!