নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।Tnntv24

শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।Tnntv24

শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই

দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ওপরেই দেশের শিল্প ও অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। শ্রমিকদের ঘাম ও অবদানের ফলেই ‘মেইড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে আস্থা ও সুনামের প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সুস্থ, দক্ষ ও সচেতন শ্রমশক্তিই দেশের শিল্পখাতের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা শিল্পখাতের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তার সুফল শিল্পখাত ও জাতীয় অর্থনীতিতে প্রতিফলিত হবে। এজন্য শ্রমিক-মালিকসহ সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মোরশেদ সারোয়ার সোহেল মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও টেকসই শিল্পখাত গড়ে তোলা সম্ভব হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!