নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ,৩ লাখ টাকার ক্ষতি:Tnntv24
শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান:Tnntv24
আদালতে সাক্ষ্য দেয়ার জেরে রূপগঞ্জে  বিচারপ্রার্থীকে চাপাতির কোপ, রক্তাক্ত জখম:Tnntv24
রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফ্রি চিকিৎসা সেবা :Tnntv24
রূপগঞ্জে  প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম:Tnntv24
রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু,চালক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 
যৌথ বাহিনীর অভিযানে: রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সিটিবর্জ্য ট্রাকের নির্মম হত্যার শিকার ছাত্রদল-যুবদল নেতা কাদির ও মাসুম বিল্লাহ।Tnntv24

নারায়ণগঞ্জ সিটিবর্জ্য ট্রাকের নির্মম হত্যার শিকার ছাত্রদল-যুবদল নেতা কাদির ও মাসুম বিল্লাহ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সিটিবর্জ্য ট্রাকের নির্মম হত্যার শিকার ছাত্রদল-যুবদল নেতা কাদির ও মাসুম বিল্লাহ।Tnntv24

নারায়ণগঞ্জ সিটিবর্জ্য ট্রাকের নির্মম হত্যার শিকার 

ছাত্রদল-যুবদল নেতা কাদির ও মাসুম বিল্লাহ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা নির্মম ভাবে খুন হয়েছে ।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন: ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম মুঠোফোনে বলেন, “নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও এনসিসির বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। দু’জনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

“কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার কেউ বলছেন পাশাপাশি যাবার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ট্রাকটি পেলেও চালক সেটি ফেলেই পালিয়ে গেছেন। ঘটনাস্থলে নাসিকের প্রশাসকও এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে,” যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!