গ্রীষ্মেই ফুটল বর্ষার ফুল কদম
প্রকৃতি রাঙিয়ে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল
বর্ষা আসেনি, কদম ফুটেছে
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
সাধারণত বর্ষাকালে ফোটে কদম ফুল| এজন্য কদম ফুলকে বর্ষাদূত বলা হয়| কদম বহুবর্ষজীবী গাছ| এ গাছের ˆবৈজ্ঞানিক নাম অ্যান্থোসেফালাস ইন্ডিকাস| কদম ফুল অন্যান্য ফুল থেকে ব্যতিক্রম বলে এ ফুলের প্রতি মানুষের আকর্ষণ বেশি| কদম শুধু প্রকৃতির শোভাবর্ধনই করে না| এর রয়েছে নানা ঔষধি গুণ|
বর্ষার আগেই গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল| ছয় ঋতুর এই দেশ এখন আর নির্ধারিত সময় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই| প্রাকৃতিক ঋতু বৈচিত্রের সিমাবদ্বতার নিয়ম ভেঙে দেশের অনেক জায়গায় গ্রীষ্মেই ফুটেছে বর্ষার আগমনী বার্তা বহনকারী ফুল|
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দিত| এর সৌন্দর্য মনকে প্রশান্তি দিত, যা বছরের অন্য সময় চোখে পড়ত না| তবে এখন ঋতুর প্রকৃতি পাল্টে যাচ্ছে| এমনকি বর্ষা আসার আগেই এই ফুল ফুটছে|
প্রকৃতিপ্রেমী মীর শফিকুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশি গাছ লাগানোর উদ্যোগ বাড়ানো প্রয়োজন| দেশি গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে|’
ষড়ঋতুর এদেশে প্রতিটি ঋতুতেই কোনো না কোনো ফুল ফোটে| কোনো কোনো ফুল কোনো কোনো ঋতুর জন্য বিখ্যাত হয়ে ওঠে| এমনই এক ফুল কদম বর্ষা ঋতুর জন্য বিখ্যাত| কদম ফুলকে বর্ষার রানিও বলা হয়| তবে এ ফুল আষাঢ় মাসে ফোটার কথা থাকলেও ফুটেছে ˆজ্যষ্ঠের শুরুতেই| প্রকৃতির নিয়মের ছন্দপতনে বর্ষার আগেই গ্রীষ্মের প্রখর রোদের মাঝে ফুটতে দেখা গেছে স্নিগ্ধ কদম ফুল| বর্ষার আগমনী বার্তা হিসেবে পরিচিত এই ফুল প্রকৃতি ও ফুলপ্রেমীদের জন্য এক আনন্দদায়ক বিস্ময়| যা উষ্ণতার মাঝেও স্নিগ্ধতার ছোঁয়া ছড়ায়|উপজেলায় গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল|
ঋতু হিসেবে বর্ষা আসতে কয়েক দিন বাকি| অথচ এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কদমের ডালে ডালে শোভা পাচ্ছে ফুলটি|
এদিকে, গাছে গাছে কদম ফুল ফুটতে দেখে অনেকে দৃশ্যগুলোকে বর্ষার আগমনী বার্তা হিসেবে গ্রহণ করছে| তবে কেউ কেউ রসিকতা করে এটাও বলছে, এপ্রিলে শুরু হওয়া ঘন ঘন বৃষ্টি হওয়ায় গ্রীষ্মকে বর্ষা ভেবে ভুল করে ডালে ডালে হাজির হয়েছে কদম ফুল|
তবে যা-ই হোক, ফুলটি বর্ষাকালে ফোটে—এটি সবাই জানে| এজন্য এ ফুলকে বর্ষাদূতও বলা হয়| তাইতো শিল্পীও গেয়ে ওঠে, ‘আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে’| কিন্তু গান-কবিতার এইসব কথা এখন আর পুরোপুরি মিলছে না|
রূপগঞ্জের বেশকিছু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কদম গাছ ছেয়ে গেছে ফুলে ফুলে| গোল, পুষ্পাধারে সরু ফুলের বিকীর্ণ বিন্যাস| তার সাদা-হলুদে মেশা মঞ্জরির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা গাছ থেকে সংগ্রহ করছে ফুল|
উপজেলার বিভিন্ন গ্রাম ও গ্রামীণ সড়ক, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে কদম গাছের উপস্থিতি রয়েছে| সেসব গাছের ডালে ফুটে থাকা ফুলের সমাবেশ দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে| কোনো কোনো স্থানে ভোরের আবহে ফুলগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে| এর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের| তাই তা উপভোগ করতে অনেকে গাছের নিচে ভিড় করছে, স্মৃতিবন্দি করতে তুলছে ছবিও|
প্রাকৃতিক ঋতুবৈচিত্র্েযর সীমাবদ্ধতার নিয়ম ভেঙে প্রকৃতি রাঙিয়ে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার আগমনি বার্তা বহনকারী কদমফুল| আবহমানকাল থেকে কদম ফুল বর্ষাকালে ফুটতে দেখা গেলেও জলবায়ুর পরিবর্তনের কারণে গ্রীষ্মকালেই কদমফুল ফুটেছে| গাঢ় সবুজ পাতার ফাঁকে সাদা-হলুদ রঙের এ ফুলের অপরূপ শোভায় প্রকৃতি মনোমুগ্ধকর সাজে সেজে উঠেছে| অসময়ে ফোটা এ ফুলের ˆনৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছেন ছোট-বড় সবাই|
সৌন্দর্য উপভোগের পাশাপাশি অবাকও হচ্ছেন অনেকে| ভিন্ন সৌন্দর্যের এ ফুল গ্রামীণ প্রকৃতিকে অলংকৃত করেছে| এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষ| বিশেষ করে উঠতি বয়সী কিশোরী ও তরুণীদের খোপায় শোভা পাচ্ছে এ ফুল|
কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, কদম ফুল বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ| প্রাচীনকাল থেকেই এ ফুলের প্রতি মানুষের একটা আবেগের জায়গা রয়েছে| কবিতা, গান, গল্প, উপন্যাসেও কদম এসেছে বিভিন্নভাবে| তিনি বলেন, কদম সাধারণত বর্ষা মৌসুমে ফোটে| তবে পরিবেশ দূষণের কারণে জলবায়ুর পরিবর্তনে কদম ফুলকে গ্রীষ্মেও ফুটতে দেখা যায়|








