নারায়ণগঞ্জে একটি হামলা ভাচুরের মামলায় আদালতে হাজিরা:
সারাজীবন হত্যা, অত্যাচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ
আমি কি আপরাধী , সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী
Tnntv24.নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হয়ে সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ হয়েও অপরাধী | আমি সারাজীবন নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে| যেখানেই অন্যায় অবিচার হয়েছে আামি প্রতিবাদ করেছি| আজকে আমিই কি অপরাধী| যাইহোক এটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে! সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আমার গাড়িতে হামলা হয়েছে| ওই মামলায় আামি আসামি| এটা বিচার বিভাগ দেখবে|
এর আগে নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড় ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী| মঙ্গলবার
(২৮ জুলাই) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে এই হাজিরা প্রদান করেন |
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়| আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন,
শারীরিকভাবে অসুস্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়|

পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন| ফলে চার্জশিট দাখিল ও মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবী
আদালতে হাজিরা দেবেন| তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় আসামিকে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে|
আইনজীবি আওলাদ হোসেন বলেন, এটি নারায়ণগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া একটি হামলা ভাংচুর ও সরকারি কাজে বাধা প্রধানের অভিযোগে দায়ের করা মামলা| তিনি বলেন, পুলিশ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে চুনকা কুটির থেকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশর নগীর কালিরবাজার
গ্রীনলেঞ্জ ব্যাংকের মোড়ে হামলা ভংচুরের ঘটনা ঘটে| ওই মামলায় গ্রেফতারকৃত আইভী আসামী করা হয়েছে|
তিনি বলেন, যেখানে সাবেক মেয়রকে বাড়ি থেকে গ্রেফতারের পর তাঁর গাড়িতে হামলার ঘটনায় তাঁকে আসামি করা হয়| মামলাটির শুনানি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নুরুল হুদা চৌধুরীর আদালতে অনুষ্ঠিত হয়| এদিকে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে আদালতে প্রাঙ্গনে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়| আইভীর উপর যাতে কোন আপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মবর্তাদের তৎপরতা ছিলো চোখে পড়ামতো| আদালতে কক্ষে প্রবেশের সময় তাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন| গত বছরের ৯ মে ˆবষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় দেওভোগের চুনকা কুটির থেকে গ্রেফতার করা হয় আইভীকে | পরে একে একে হত্যা ও হত্যার চেষ্টাসহ ১২ টি মামলায় গ্রেফতার করা হয়| গাজীপুর কাসিমপুর মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর চলতি বছরের ৪ জুন জামিনে বের হন|








