নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
Next
Prev

পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24

পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24

পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল

সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসসেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চারদিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২সেপ্টেম্বর)দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে চারদিন ব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়।

সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বস্রও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন।

শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অবঃ) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উদ্ভাবনী শক্তি ক্ষমতা ও দক্ষ মানব সম্পর্কে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পারলে বাংলাদেশের মতো টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চ

লিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।  আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!