শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও আলোচনা সভা
এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে তারাব পৌর অডিটোরিয়ামে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং শহীদ ফারহান ফাইয়াজের স্মরণে দোয়া ও আলোচনা সভা মঙ্গলবার( ০৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), এমপি, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও প্রশাসক, তারাব পৌরসভা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশন।
আলোচনা সভায় শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।








