নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
Next
Prev

সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24

সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের

কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

Tnntv24.সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, ১৬ অক্টোবর রাত আনুমানিক ৯টায় পানাম নগরীর কাছে পানাম লেক সিটির রাস্তায় অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে যে, সোনারগাঁও জাদুঘরের কিছু অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের এই হামলার সাথে যোগসাজশ আছে। ফাউন্ডেশনের পরিচালককে উদ্যেশ্য করে ১৭ অক্টোবর লেখা আবেদনপত্রে দিলোয়ার হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত ও এলোপাতাড়ি কিলঘুষি মারে। এ সময় তারা ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. আশরাফুল আলম নয়ন ও সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের নাম উল্লেখ করে। তাঁর পারিবারিক বিষয় নিয়েও বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মারধর করা হয়। হামলাকারীরা মারধরের ভিডিও ধারণ করে বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন তিনি।

থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুত করা বিবরণে দিলোয়ার বলেন, হামলাকারীরা তাঁর হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, “তোর কত বড় সাহস, তুই আমাদের লোকজনের বিরুদ্ধে কথা বলছিস, শাখাওয়াত ও নয়নের বিরুদ্ধে কথা বলছিস। তোকে আজকে জানে শেষ করে ফেলব।”

পরিচালককে উদ্দেশ্য করে লেখা আবেদনপত্রে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে হামলাকারীদের দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করানোর অভিযোগও করেছেন দিলোয়ার।

দিলোয়ারের ভাষ্য অনুযায়ী, হামলার পর রাতেই তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা নেন। আবেদনপত্রে চিকিৎসাপত্রের অনুলিপি সংযুক্ত করার কথা উল্লেখ রয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন দিলোয়ার। পাশাপাশি ফাউন্ডেশনের পরিচালকের কাছে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!