প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের আনন্দ র্যালী
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে নারায়ণগঞ্জে জেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব সহ দলের নেতাকর্মীরা।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দলের কোন নেতাকর্মী ব্যবহার, আচরনে কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট না হয়। সকলে শপথ নিয়ে দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ও ভালো কাজের সম্পৃক্ত হবো।








