নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ইন্টারনেট সংযোগে নিতে বাধা দেওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত

ইন্টারনেট সংযোগে নিতে বাধা দেওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত

Facebook
WhatsApp
LinkedIn
ইন্টারনেট সংযোগে নিতে বাধা দেওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইন্টারনেট সংযোগ নিতে বাধা দেওয়ায় মতিয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বিকেলে কাশিপুরের ভোলাইল গেদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক শাওন পলাতক রয়েছেন।
আহত মতিয়ারা বেগম (৪০) ওই এলাকায় মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
ফতুল্লা থানা পুলিশের উপপরির্দশক মো. মফিজুল ইসলাম বলেন, গেদুয়ার বাজার এলাকার মতিয়ারা বেগম স্থানীয় আল আমিনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। রোববার বিকেলে তার কর্মচারী শাওন ওই বাড়িতে গিয়ে মতিয়ারা বেগমের ব্যক্তিগত টিজে বক্স (ফাইবার জয়েন্ট বক্স) থেকে আরেক বাড়িতে ইন্টারনেট সংযোগের দেওয়ার চেষ্টা করে। এসময় মতিয়ারা তাকে বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন উত্তেজিত হয়ে মতিয়ারার পেটে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!