নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ধোলাইপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

ধোলাইপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

Facebook
WhatsApp
LinkedIn
ধোলাইপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড়ে ছুরিকাঘাতে শান্ত (১৮) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হোসাইন (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ধোলাইপাড় ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শান্তর বাবার নাম দেলোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদি গলিতে থাকতেন এবং মীরহাজীরবাগে একটি ওয়ার্কশপে কাজ করতেন।

অন্যদিকে, আহত হোসাইন পশ্চিম ধোলাইপাড় আলী হোসেন রোডে থাকেন ও মুদি দোকান করেন।

শান্তকে হাসপাতালে নিয়ে আসা রোমান নামে এক যুবক জানায়, সন্ধ্যায় তারা ফোনে দুজন ধোলাইপাড়ে ছুটিকাঘাতে আহত হওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শান্তর বুকে ছুরিকাঘাতের চিহন রয়েছে। এছাড়া হোসাইনের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!