নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে চুরির অভিযোগে পিটিয়ে যুবক হত্যা

সিদ্ধিরগঞ্জে চুরির অভিযোগে পিটিয়ে যুবক হত্যা

Facebook
WhatsApp
LinkedIn
পারিবারিক কলহের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চুরির অভিযোগে বাবু (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায়।

নিহত ওই যুবক মিজমিজি জোড়া খাম্বা এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম বেপারীর ছেলে। সে টাইলস স্থাপন কাজের শ্রমিক।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মরদেহটি থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ছেলেটি চুরি করার দায়ে অজ্ঞাত মানুষজন তাকে মারধর করেছে। সকালে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুলের পাশে বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। সোমবার রাতে মনা নামক একজন বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে বাবুকে আটক করে বেধড়ক মারধর করেছে মনার লোকজনেরা। পরে গুরুতর অবস্থায় পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নিহতের মা ফুলমতির অভিযোগ, তার ছেলে বাবুকে সোমবার রাতে কিছুসংখ্যক লোকজন মারধর করে আহত অবস্থায় বাসায় দিয়ে যায়। তখন ওই লোকেরা দাবি করেন যে তার ছেলে বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকা বিক্রি করেছে। অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়। তিনি আরও জানান, তার ছেলে বাবু টাইলসের কাজ করতো। সে ঘুমের ট্যাবলেট খেতো কিন্তু চুরি করার মতো কোনো ঘটনা কখনো শুনি নাই। ঈদের পর আর কাজে যায় নাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নিহতের  পরিবার এখনো আসেনি। তারা আসলেই মামলা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!