নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে খুনের বদলা খুন! প্রকাশ্যে পিটিয়ে যুবক হত্যা

নারায়ণগঞ্জে খুনের বদলা খুন! প্রকাশ্যে পিটিয়ে যুবক হত্যা

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে খুনের বদলা খুন! প্রকাশ্যে পিটিয়ে যুবক হত্যা

নারায়ণগঞ্জে খুনের বদলা খুন! প্রকাশ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পিটিয়ে এক যুবকে খুন করেছে।

শুক্রবার বেলা ১১ টার পর বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুর এলাকায় নৃশংস এই ঘটনা ঘটে। নিহতের নাম মনিরুজ্জামান মনু(৪২)। সে এক সময়ের শীর্ষ সন্ত্রাসী কামরুজ্জামান কামুর ভাই। দেড় যুগ আগে কামরুজ্জামান কামু প্রতিপক্ষ অপর শীর্ষ সন্ত্রাসী সুরত আলী বাহিনীর হাতে খুন হয়। পরবর্তীতে সুরত আলীও খুন হয়।

ওই এলাকায় এভাবে খুন পাল্টা খুন দুই যুগ ধরে চলে অসছে।

নিহত মনিরুজ্জামান মনু নিজকে রক্ষা করার জন্য কাপাশিয়া শ্বশুর বাড়ি থাকত। মামীর মৃত্যু সংবাদে শুক্রবার সকালে সোনারগাঁওয়ের কাঁচপুরে আসে। মামীর জানাজায় অংশ নিয়ে নিজ বাড়ি বন্দরের মুরাদপুরে যায়। খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মুরাদপুর গিয়ে ঘরে প্রবেশ করে। স্ত্রীর সামনে মনুকে প্রথমে মাথায় গুলি করে। তারপর টেনে হেঁচড়ে বাইরে নিয়ে কুঁপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এমন বর্ণনা দিয়েছেন নিহতের স্ত্রী সাবিনা।

জনশ্রুতি আছে ২০০০ সালের আগে  কামরুজ্জামান কামুর বাবা কামাল উদ্দিনকে ট্রাক চাপায় হত্যা করা হলে সেই হত্যার বদলা নিতে কামু বেপরোয়া হয়ে উঠে। তারপর কামুকে হত্যার উদ্দেশ্যে সুরত আলী গ্রুপ হামলা চালিয়ে কামুকে না পেয়ে তার মা ফুল বিবিকে কুপিয়ে হত্যা করে। এঘটনার পর প্রতিপক্ষ সন্ত্রাসী সুরত আলীর ভাই দলিল লেখক বাতেনকে হত্যা করে কামু বাহিনী। তারপর সুরত আলী গ্রুপ পরপর কামুর দুই ভাই ও দুই বোনকে হত্যা করে। হত্যার পর দুই বোনের লাশ পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মদনপুর বাসস্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের বদলে খুন চলে আসছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!