নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

গাজী টায়ার কারখানার আগুন ৩২ ঘন্টা পর নেভানো সম্ভব হয়েছে, জায়গায় জায়গায় ধোয়া

গাজী টায়ার কারখানার আগুন ৩২ ঘন্টা পর নেভানো সম্ভব হয়েছে, জায়গায় জায়গায় ধোয়া

Facebook
WhatsApp
LinkedIn
গাজী টায়ার কারখানার আগুন ৩২ ঘন্টা পর নেভানো সম্ভব হয়েছে, জায়গায় জায়গায় ধোয়া

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

প্রায় ৩২ ঘন্টা পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাজী টায়ার কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ৷ বিক্ষিপ্ত অবস্থায় জায়গায় জায়গায় আগুনের ফুলকি থেকে সারা দিনই ধোয়া উঠছে। দিন ব্যাপী সেই ধোয়ায় পানি দেবার কাজই করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।  ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা৷

ছয় তলা ওই ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক ৷

তিনি বলেন, ভোর পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছেন ৷ তবে ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যেতে পারে শঙ্কা রয়েছে৷

“দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম (অগ্নিশিখা) ডাউন (নেভানো) করা সম্ভব হয়েছে কিন্তু এখনও ভবনের ভেতরে হিট (উত্তাপ) আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে ৷ ভবনটি বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷ কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না ৷ নিচতলার সিড়ি পর্যন্ত ঢোকা গেছে ।

টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) এর সাহায্যে ভবনটির ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি ৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি ৷ আগুন যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার দিনব্যাপী কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!