নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মহানগর বিএনপির মহাসচিব টিপুর ওপর হামলার প্রতিবাদে মানব বন্ধন । Nafiz Ashraf. Tnntv24

মহানগর বিএনপির মহাসচিব টিপুর ওপর হামলার প্রতিবাদে মানব বন্ধন । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধর ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। শনিবার বিকেলে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু,  নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়নাসহ নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে নবীগঞ্জ এলাকায় হামলা শিকার হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। গুরুতর আহত আবু আল ইউসুফ খান টিপু স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
টিপু অভিযোগ করেন তাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও সাবেক সংসদ সদস্যের ছেলে আবুল কাওসার আসার লোকজন তাকে মারধর করেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!